সীমান্ত থেকে ধরে নিয়ে নির্মম নির্যাতনের পর এক বাংলাদেশিকে গলা কেটে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। হত্যার শিকার ওই বাংলাদেশির নামশহীদুল ইসলাম (৩০)।

সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মাছ ব্যবসায়ী মোস্তফা কামালের ছেলে শহীদুল গরু ব্যবসা করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সীমান্তে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে কলমুডাঙ্গা সীমান্তে যান স্থানীয় বেশ কযেকজন ব্যবসায়ী।

এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে শহীদুলকে আটক করে।পরে তার ওপর নির্যাতন চালিয়ে ও গলা কেটে হত্যা করে বাংলাদেশের ভেতরে মরদেহ ফেলে যায়।

খবর পেয়ে স্বজনরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বলে জানান সাপাহার থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম।

এআর