খাগড়াছড়িতে কয়েকটি দৈনিক সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা সংবাদপত্র এজেন্ট রতন কুমার দে কে উড়ো চিঠি দিয়ে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠণের নেতৃবৃন্দ। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্রতিবাদ জানিয়েছেন: খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী, সাবেক সাংসদ ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, মাটিরাঙ্গার পৌরসভার মেয়র মো: শামসুল হক,বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নির্বাহী পরিচালক খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি নুরুল আযম, সাধারণ সম্পাদক কানন আচার্য্য, উদীচি শিল্পী গোষ্ঠির সভাপতি দীলিপ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দিন, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা প্রেস ক্লাব গুইমারার সভাপতি এম. সাইফুর রহমান, মানিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি মো: মাইন উদ্দিন, লক্ষ্মীছড়ি প্রেসক্লাবের সভাপতি মো: মোবারক হোসেন প্রমূখ।

আবু বকর/জারিফ