নানা কর্মসূচির মধ্যদিয়ে আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি,শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন,চিত্রাঙ্গন,রচনা লিখন,দেশাত্মোবোধক সঙ্গীত,কবিতা আবৃত্তি ও একুশে তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পৌর শহরের শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসন,পৌর প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ,জাতীয় পার্টি, বিএনপি,জাসদ,রেলওয়ে পুলিশ, বেঙ্গল পুলিশ, আখাউড়া প্রেস ক্লাব, শিল্পকলা একাডেমী, আমরা মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিবসটির সুচনা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে থেকে প্রভাত ফেরি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
সুহিন/জারিফ





