ফরিদপুরে ৫০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৮। আটককৃতরা হলেন- মো. লোকমান হোসেন (২৩) ও মিঠুন সাহা (৩২)।
ফরিদপুর র্যাব-৮ অফিসের কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শহরের মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ইজিবাইক তল্লাশি করলে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের আটক করে।
আটক মো. লোকমান হোসেনের বাড়ি সদর থানার মামুদপুর এবং মিঠুন সাহার বাড়ি শহরের রথখোলা। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেআই





