কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। সোমবার সকালে ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভবানীপুর গ্রামের আলমগীর মিয়া, মো. মহসিন, আক্কাছ মিয়া, রাজীব হোসেন, মোহাম্মদ আলী, আবু বক্কর ও জুয়েল মিয়া। এছাড়া বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার ভবানীপুর গ্রামের সোলাইমান গ্রুপ ও একই এলাকার বদুর গ্রুপের সমর্থকদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দীর্ঘ ৩ ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের অনেকে ভৈরব সদর হাসপাতাল ও অন্যান্য ক্লিনিকে ভর্তি হয়েছেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম তালুকদার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫৪ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করা হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
এমএ
জাতীয়
কিশোরগঞ্জে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০
কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। সোমবার সকালে ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, ভবানীপুর গ্রামের আলমগীর মিয়া, মো. মহসিন, আক্কাছ মিয়া, রাজীব হোসেন, মোহাম্মদ আলী, আবু বক্কর ও জুয়েল মিয়া। এছাড়া বাকিদের নাম পরিচয় জানা যায়নি।





