সুনামগঞ্জে মাছুম আহমদ (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সদর উপজেলার হালুয়ারঘাট-নারায়ণতলা সড়কের একটি সেতুর নিচ থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

 

মাছুম আহমদ সুরমা ইউনিয়নের কাছার ষোলঘর গ্রামের সুলতান কাজীর ছেলে। সে সুনামগঞ্জ শহরতলির কোরবাননগর এলাকার আল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

 

এমকে