কক্সবাজারের রামু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহিদ (১৪) নামে কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার পিতার নাম আমির হোছাইন।

নিহতের পরিবার জানিয়েছে, বৈদ্যুতিক খুঁটির তার নাড়াচাড়া করতে থাকলে একটি বৈদ্যুতিক তার ছিড়ে জাহিদের শরীরে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর