রাজধানীর তেজগাঁও এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের নবীন হোসেন (৩২) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার রাত ৯টার দিকে তেজগাঁওয়ের পূর্ব নাখাল পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। র‌্যাব-১১ এর সিইও লেফট্যানেন্ট কর্ণেল মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গ্রেফতার জেএমবির এ সদস্য অন্য একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানানা তিনি।

এমএনজে