দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বিদ্যাপিঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূর্ণ করলো পথচলার ৫০ বছর। শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে র্যালি টি চারুকলা ইনস্টিটিউট থেকে যাত্রা শুরু করে।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
রঙ-বেরঙের ধরনের ব্যানার, ফেস্টুন হাতে একই রকমের টি-শার্ট পড়ে র্যালিতে অংশ নিয়েছেন প্রায় কয়েক হাজার চবিয়ান। আর এ র্যালির মধ্য দিয়ে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত সুবর্ণজয়ন্তীর দু’দিনব্যাপী আয়োজন। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিআরবির শিরীষতলায় শেষ হবে র্যালি।
এছাড়া সন্ধ্যায় রয়েছে নগরীর জি ই সি কনভেনশন সেন্টারে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।
মাসুম/এআই





