চাঁপাইনবাবগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত মোজাহার আলী সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত সিদ্দিক মন্ডলের ছেলে।
সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিজ বাড়ির কাছে মোটরচালিত পাম্পের সাহায্যে জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এমকে





