আন্দোলনরত নার্সদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রীনা আক্তার।

রোববার সকালে তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন। পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতেই আমাদের নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।’

উল্লেখ্য, গত ২৮ মার্চ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬১৬ জন স্টাফ নার্স পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিজ্ঞপ্তি দেয়। তারপর থেকেই নার্সরা আন্দোলনে নামেন।

এমআর