প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেধাবীদের হাতে অস্ত্র তুলে দেয় জিয়াউর রহমান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্প্রসারণ কাজ বন্ধ করে দিয়েছিলো এই বিএনপি-জামায়াত জোট সরকার। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর ওই কাজ শেষ করা হয়।
আজ (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বর্তমান সরকারের অগ্রসরতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে কাজ করছে। বাংলাদেশ এখন একটি মর্যাদাপূর্ণ দেশে পরিনত হয়েছে। ইসলাম শিক্ষার প্রসারে বর্তমান সরকার আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। দেশে প্রায় ৩ লাখ মসজিদে ৬ লাখ ইমাম ও মোয়াজ্জিন কর্মরত রয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশন ইসলামি বুনিয়াদী শিক্ষার পাশাপাশি আর্থ সামাজিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণসহ কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। প্রযুক্তির শিক্ষার প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখেই যুগোপযোগী ব্যবস্থা নেয়া হয়েছে।
ধনী ও গরিবের বৈষম্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম সবার সাম্যের কথা বলেছে। বর্তমান সরকারও এই বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে।
ইসলাম ধর্মে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরতে প্রধানমন্ত্রী বলেন, তিনি চেয়েছিলেন এদেশে ইসলামের সঠিক বানী মানুষের কাছে যেন পৌঁছায়। থর্মকে যেন ভুলভাবে মানুষের কাছে উপস্থাপন করা না হয়। তিনি আইন করে স্বাধীনতার পরপরই মদ, জুয়া, হাউজিসহ অসামাজিক কার্যকলাপ সবই তিনি নিষিদ্ধ করে দিয়েছিলেন। বাংলাদেশ তার আমলেই ইসলামিক সম্মেলন (ওআইসি) এর সদস্যভুক্ত করে। জতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, বেতার ও টেলিভিশনে শুরু ও সমাপ্তিতে কুরআন তেলওয়াতের ব্যবস্থা করেন। ঈদে মিলাদুন্নবী, সবেবরাতে সরকারি ছুটি ঘোষণা করেন।
এমই





