সারা বিশ্বে জমি নিয়ে যুদ্ধ হয়েছে। অথচ সেই জমি আমাদের (বাংলাদেশ ও ভারত) মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি।

রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাজনীতিক ও বিশিষ্টজনের উদ্দেশে বক্তৃতাকালে এ কথা বলেন ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি আরো বলেন,আমরা তোমাদের সাথে আছি; তোমাদের সাথে নিয়ে চলবো।

বক্তৃতা শেষে সরাসরি বিমানবন্দরে যাবেন তিনি। বিমানবন্দর থেকে রাত সাড়ে ৮টায় দিল্লির উদ্দেশে রওয়ানা দেবেন নরেন্দ্র মোদি।

এসএইচ