কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলী অপর্ণ করেছে চকরিয়া প্রেস ক্লাব কর্মকর্তারা।
প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম. জাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংবাদিক এ.এম ওমর আলীর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বায়ান্ন’র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি এ বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম সাগর, সহ-সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এ.কে.এম বেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন, নির্বাহী সদস্য শাহজালাল শাহেদ, মুহাম্মদ জিয়াউদ্দীন ফারুক, এম. মনছুর আলম, মুকুল কান্তি দাশ, সদস্য এম. আলী হোসেন, এস.এম হান্নান শাহ, দৈনিক চকোরী পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ ও সাংবাদিক পুত্র কামরুল ইসলাম সিহান প্রমুখ।
জেডআই





