প্রস্তাবিত উন্নয়নের আটটি বিষয়কে সামনে রেখে যাত্রা শুরু হলো ‘রান ফর নড়াইলের’। এ উপলক্ষে সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নড়াইলের শহরের রুপগজ্ঞ ঐতিয্যবাহী বাধাঘাট এলাকা থেকে নড়াইল শিল্পকলা পর্যন্ত তিন কিলোমিটার পদযাত্রার আয়োজন করে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। যার নেতৃত্ব দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মোর্তজা।

এই পদযাত্রায় অগ্রভাগে অংশ নেন ক্রিকেট,টেবিল-টেনিস,ভলিবল,কাবাড়ির জাতীয় ও স্থানীয় নামীদামী খেলোয়ারেরাসহ নড়াইলের বিভিন্ন শেনী পেশার মানুষ। এছাড়া বাধাঘাট থেকে শিল্পকলা পর্যন্ত রাস্তার দু‘পাশে ছিল নড়াইলের গুনি মানুষদের ছবি সম্মেলিত প্লেকার্ড।

উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, স্কুলে নৈতিকতা ও মানবিকতা শিক্ষাদান, বেকারত্ব দূর করা, সাংস্কৃতি কর্মকান্ড বৃদ্ধি এবং খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষন প্রদান, চিত্রা নদীকে ঘিরে আকর্ষণীয় পর্যটন এালাকা গড়ে তোলা, আইসিটি শহরে রুপান্তরিত করা এবং পরিবেশকে সম্পৃক্ত রেখে বিনোদন বান্ধব শহর গড়া, উল্লেখিত আটটি বিষয়কে লক্ষ্য রেখে নড়াইল নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে ।

জারিফ