খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে ২০ দলীয় জোট ঘোষিত অবরোধের সমর্থনে রাজধানীর ডেমরায় মিছিল করে ২০ দল ডেমরা থানা।

আজ সকাল সাড়ে ৭টার দিকে শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও মানোন্নয়ন সম্পাদক শাহিন আহমদ খান ও তৃনমূল বিএনপির কেন্দ্রীয় সাধারন সম্পাদক আকবর হোসেন ভুইঁয়া নান্টুর নেতৃত্বে একটি মিছিল বের হয়।

এ সময় মিছিলটি রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ডেমরা রেনোভা হাসপাতাল থেকে শুরু হয়ে ফার্নিচার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে অন্যান্যের মাঝে আরো ছিলেন শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মুঈনুদ্দিন মৃধা,জামায়াতের ডেমরা থানা আমীর হাফিজুর রহমান প্রমুখ।

এমকে