বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, শিক্ষাই পারে আলোকতি মানুষ গড়তে।

সোমবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের জাতির ভবিষ্যত কর্ণধার উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ আমাদের সকলের প্রিয় মাতৃভূমি। বিশ্ব দরবারে আমাদের দেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধির লক্ষ্যে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানান।

কলেজের ডিরেক্টর সৈয়দ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগম শামসুন্নাহার রহমান। পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগম, ডিআইজি (প্রশাসন) বিনয় কৃষ্ণ বালাসহ প্রমুখ।

পরে বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জেআই