বরিশালে বিষপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুর্ণিমা (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ফুলহার গ্রামের তপন কুমারের মেয়ে পুর্ণিমা বিষপানে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসএইচ