নড়াইল শহরে মটরসাইকেল চুরির হিরিক। শহরে বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত মটরসাইকেল চুরি হচ্ছে। দিনে দুপুরে শররের বিভিন্ন এলাকা থেকে গত এক মাসে অন্তত ২৫টি মটরসাইকেল চুরি হলেও একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ। নড়াইলে চমর আতংকে রয়েছে মটরসাইকেল মালিক ও চালকরা।

বিভিন্ন সুত্রে জানা গেছে, শহরের রুপগঞ্জ এলাকা, নড়াইল সদর হাসপাতল, বিদুৎ অফিস, মহিষখোলা এলাকা, ভওয়াখালী এলাকা থেকে গত এক মাসের মধ্যে ২৫টি মটরসাইকেল চুরি হয়েছে। বেশির ভাগ মটরসাইকেলই দিনে দুপুরে বিভিন্ন এলাকা থেকে চুরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া কয়েকটি সটরসাইকেল বাড়ির গ্রিল ভেঙ্গে রাতের বেলায় চুরি হয়। কয়েকজন মটরসাইকেল মালিক এ বিষয়ে নড়াইল সদর থানায় সাধারন ডায়েরী করলেও একটি মটরসাইকেলও উন্ধার করতে পারেনি পুলিশ। সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে চোরকে দেখা গেলেও ধরা ছোয়ার বাইরে থেকে গেছে এই সিন্ডিকেড।

বিভিন্ন সুত্রে জানা গেছে, সম্প্রতি নড়াইল রুপগঞ্জ এলাকা থেকে দুপুরে একটি ১২৫ সিসি ডিসকভার মটরসাইকেল চুরি হয় ইসলামী ব্যাংক নড়াইল শাখার এক কর্মকর্তা কামরুজ্জামানের । এর আগে দুপুর ১২টার দিকে চুরি হয় ওয়ার্ল্ড ফিস কর্মকর্তা মামুনুর রহমানের হিরো হোন্ডা ১০০ সিসি মটরসাইকেল।

নড়াইল সদর হাসপাতলের সামনে থেকে বেলা ১২টার দিকে এ্যপাসি ১৫০ সিসি একটি নতুন মটরসাইকেল চুরি হয় আউড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আওলীগ নেতা পলাশ মোল্লার। তার আগে শহরের পুরাতন টার্মিনাল এলাকা থেকে ১২৫ সিসি ডিসকভার মটরসাইকেল চুরি হয় সাজ্জাদ নামে এক সরকারী কর্মচারীর।

বিদুৎ অফিসের মধ্য থেকে চুরি হয়েছে ছাত্রলীগ নেতা কামরুলের ডিসকভার ১০০ সিসি মটরসাইকেল। শহরের ভওয়াখালী এলাকা থেকে চুরি গেছে আওয়ামিলীগ নেতা সাবেক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মোস্তফা কামালের পালসার ১৫০ সিসি মটরসাইকেল।

এর আগে একই এলাকা থেকে চুরি হয় পৌর যুবলীগের সাধারন সম্পাদক প্রভাবশালী নেতা আলমগীর হোসেরে পালসার ১৫০ সিসি মটরসাইকেল। একই সময়ে ভওয়াখালী এলাকা থেকে চুরি হয় সেচ্ছাসেবকলীগ নেতা তরিকুল ইসলাম উজ্জ্বল এর বাড়ি থেকে চুরি হয় ২টি (একটি হ্যাংক ১৫০ সিসি ও একটি গস্নামার) মটরসাইকেল।

সম্প্রতি শহরের মহিষখোলা এলাকা থেতে চুরি হয়েছে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মুন্সি আসাদুজ্জামান দিপুর একটি পালসার ১৫০ সিসি মটরসাইকেল। এছাড়া শহরে বিভিন্ন স্থান থেকে এক মাসের ব্যাবধানে অনন্ত ২৫ টি মটরসাইকেল চুরি হয় বলে অভিযোগ রয়েছে। চুরি যাওয়া মটরসাইকেল মালিকরা জানান, দিনের বেলা দৈনন্দিন কাজ করার জন্য শহরে বিভিন্ন জায়গায় মটরসাইকেল রাখার ৫ থেকে ১০ মিনিটের মধ্যই তাদের মটরসাইকেল চুরি হয়ে যায়। কয়েকটি বাড়ি থেকে রাতে গ্রিল কেটে চুরি হয়। এলাকায় অনেক খোজাখুজি করার পরও মটরসাইকেল পাওয়া যায়নি। এসব বিষয়ে নড়াইল সদর থানায় সাধারন ডায়েরী করলেও একটা মটরসাইকেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

ইসলামী ব্যাংক নড়াইল শাখার কর্মকর্তা কামরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় ইসলামী ব্যাংকের নিচে নিদৃষ্ট স্থানে মটরসাইকেল রেখে অফিস শেষ করে  এসে দেখি মটরসাইকেল নেয়। বিভিন্ন এলাকায় খোজাখুজি করেছি কিন্তু কোন সন্ধান পায়নি। সদর থানায় সাধারন ডায়েরী করেছি। পুলিশ এখনও সাইকেলটি উদ্ধার করতে পারেনি।

মটরসাইকেল মালিকরা জানান, দিনে-দুপুরে যেভাবে শহর থেকে মটরসাইকেল চুরি হচ্ছে এনিয়ে তারা অনেক আতংকের মধ্যে রয়েছে। আউড়িয়া ইউপি চেয়ারম্যান আওলীগ নেতা পলাশ মোল্ল্যা বলেন, দিনের বেলায় সদর হাসপাতলের মধ্যে থেকে ৫ মিনিটের মধ্যে তার ২ লক্ষটাকা দামে একটি মটরসাইকেল চুরি হয়। সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ থাকলেও আজ প্রর্যন্ত চোরকে আটক করতে পারেনি এমনকি গাড়িটিও উদ্ধার করতে পারেনি পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।  অল্প দিনের মধ্যে মটরসাইকেল চোর আটক হবে। শহরে আইন শৃংখলা সাভাবিক আছে দাবী করে তিনি আরও বলেন, শহর থেকে আর কোন মটরসাইকে যাতে চুরি হতে না পারে সে বেপারে পুলিশ সর্তক রয়েছে।

এমই/উজ্জ্বল রায়