নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকা থেকে আনিসুর রহমান ও সেলিম মোল্লাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল বিকেলে সোনারগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২’শ গ্রাম হেরোইনসহ আনিসুর রহমান ও সেলিম মোল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনিসুর রহমান মুন্সীগঞ্জ জেলার বাগাইকান্দী এলাকার আব্দুল মালেকের ছেলে ও সেলিম মোল্লা খুলনা জেলার ডুমুরিয়া থানার মিকশেমিক এলাকার কাসেম মোল্লার ছেলে।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
শাহ জালাল মিয়া/এসএম





