বাল্য বিয়ের অপরাধে ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়ন বিবাহ রেজিষ্টার (কাজী) কামরুল ইসলামকে ০৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৬মার্চ) রাত ৮ টায় শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর এলাকা থেকে চরফ্যাশন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারি কমিশনার (ভ‚মি) আশীষ কুমার এ আদশ দেন।

সহকারি কমিশনার (ভ‚মি) আশীষ কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর এলাকা থেকে বাল্য বিয়ে পড়ানো বা রেজিস্টার করার অপরাধে কাজী কামরুল ইসলামকে আচক করা হয়।

তিনি আরা জানান, পশ্চিম এওয়াজপুর এলাকা গ্রামের হাফিজ উল্লাহর ছেলে আমজাদ হোসেন (২৩) এর সঙ্গে একই গ্রামের আব্দুর রসিদের মেয়ে হাছনুর (১৬) এর বিবাহ হওয়ার প্রাক্কালে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কাজী কামরুল ইসলামকে আটক করে কাজীর নিবাহ রেজিষ্ট্রি বই জব্দ করা হয়। এসময় ঐ বাল্য বিবাহ ভেঙ্গে দেয়ার আদেশ দেওয়া হয়।

শাহীন/জেড