চট্টগ্রাম মহানগরী উত্তর ইসলামী ছাত্রশিবির মাহে রমজান উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি তৌহিদুল ইসলাম বলেন পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস হিসেবে প্রতি বছর আমাদের মাঝে এসে হাজির হয়।
তিনি আর বলেন এ মাসটির আগমন মুমিন-মুসলমানের জীবনে অধিক পরিমাণ সংযম ও ভালো কাজের সুযোগ সৃষ্টি করে বহু গুণে। পুণ্যময় এ মাস থেকে নেয়া শিক্ষা ও প্রশিক্ষণ সারা বছর নিজ জীবনে লালন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের উদ্যোগে অসহায়, গরিব দুঃখীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি গত জুন এ কথা বলেন।
নগর উত্তর সেক্রেটারি এস কে সিকদার’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন শিবির নেতা কামাল উদ্দীন,আ স ম রায়হান,রিদুয়ানুল হক জিসান,শিক্ষানবিশ আইনজীবি জোবাইরুল ইসলাম,কুতুব উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অসহায় দুঃখী মানুষের মাঝে বিভিন্ন রকমের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এমই/মাসুম





