রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া থেকে জাকিয়া আক্তার ইভা (২০) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়ের বাবা খোকন মিয়া বলছে তার মেয়ে খুন হয়েছেন।

পশ্চিম নাখালপাড়া এলাকার ২০৩ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে সোমবার বিকেল ৫টার দিকে ইভার লাশট উদ্ধার করা হয়।

নিহত ইভা তেজগাঁও মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ইভার নরসিংদী জেলার খোকন মিয়ার মেয়ে।

খোকন মিয়া জানান, তার মেয়ে ইভা তার স্বামী শওকত হায়াত জুয়েলের সঙ্গে পশ্চিম নাখালপাড়ায় থাকত ও তেজগাঁও মহিলা কলেজে লেখাপড়া করত। ইভার দেবর রুবেল প্রায়ই তাকে কলেজে যেতে বাধা দিত। কলেজে যাওয়াকে কেন্দ্র করে ইভা খুন হয়েছে বলে তিনি দাবী করেন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলেজছাত্রীর নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তিনি কীভাবে খুন হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইআর