গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে পোড়াবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান গাড়িকে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পিকআপের এক আরোহী নিহত ও আরও ৫ আরোহী আহত হয়।

পরে হাসপাতালে নেওয়ার পথে পিকআপের আরেক আরোহী মারা যায়। নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।