গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এনএজেড বাংলাদেশ লিমিটেড পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে কারখানার কাপড় শুকানো স্ট্যান্ডার মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানো আগেই কারখানার লোকজন তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

আগুনে ওই মেশিনটি আংশিক পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এআর