বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইসি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ নির্দেশের কথা জানান।
তিনি জানান, সিটি নির্বাচনে সেনা বাহিনী আইনত যতটুকু ক্ষমতা পাবে ততটুকু ক্ষমতাই দেয়া হবে। নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্যই সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে।
জেএ





