ঝিনাইদহে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর থেকে তাকে (বুদ্ধিপ্রতিবন্ধী) খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত গভীর হলে বাড়িতে না ফেরায় তার বাড়ির লোকজন তার খোঁজে নির্ঘুম রাত কাটায়। সকালে স্থানীয় একটি ভুট্টা ক্ষেতে তার বিবস্ত্র লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

মহেশপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।

কেএইচ