নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমরুয়া ইউনিয়নে মোটরসাইকেল চাপায় জাহিদ হোসেন সেলিম নামে এক দলিল লেখক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো দুই আরোহী আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোনাইমুড়ী-সেনবাগ সড়কের ফকিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হোসেন সেলিম উপজেলার ডুমরুয়া ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের সামছুল হক মাস্টারবাড়ির ইব্রাহিম মাস্টারের ছেলে। তিনি সেনবাগ সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- উপজেলার কানকিরহাট এলাকার নাছির উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও মীর হোসেন।

স্থানীয়রা জানান, রাতে জাহিদ ও সেলিম তারাবির নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। সোনাইমুড়ী-সেনবাগ সড়কের ফকিরহাট বাজারে একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে সেলিম ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন সেলিমকে মৃত ঘোষণা করেন।

অপর আহত দু’জন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেএইচ