ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। বৃহস্পতিবার সকাল নয়টার পরে এই শোভাযাত্রাটি শুরু হয়। মঙ্গলশোভাযাত্রায় চারুকলার শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আসা মানুষ একে যোগ দিয়েছেন।

মঙ্গল শোভাযাত্রায় এবার বাবানো হয়েছে মা-সন্তান, হরিণ, ষাড় ও পাখির কাঠামো স্থান পেয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন আকৃতির পশু-পাখি ও মুখোশ রয়েছে।

এবার সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান নিয়ে মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নেয়া, ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’।

এই বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেছেন, এবছর আমাদের মূল ভাবনার জায়গাটা সামাজিক মূল্যবোধের অবক্ষয়। যার ফলে এখন মায়ের হাতে সন্তান, সন্তানের হাতে মা খুন হচ্ছে। সেই সঙ্গে ধর্ম ব্যবসায়ীদের আস্ফালনসহ নানা অবক্ষয় চলছে। আমরা এসব থেকে মুক্তি চাই, আলোর দিকে যেতে চাই।

এম আর