বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর যুবলীগ।

সোমবার (০২ মার্চ) বেলা ১২টার দিকে মহানগরীর শহীদ হাদিস পার্কের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপলু।

ইআর