ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া নামক স্থানে মাহিন্দ্র ও করিমনের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের একই পরিবারের শাজাহান সিরাজ (৪৭), স্ত্রী মনি আক্তার (৪০) ও তার মেয়ে আয়েশা আক্তার সিমি (১৩), একই উপজেলার উমেদপুর গ্রামের আলবিরনী (৪০), বিজলিয়া গ্রামের রিজু আহম্মেদ (২৩) ও হরলা গ্রামের উজ্জ্বল হোসেনের (২২) নাম জানা যায়।

স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দ্র শৈলকুপার দিকে যাচ্ছিলো। বিপরীতগামী একটি ইঞ্জিনচালিত করিমন বারইপাড়ার নতুন মসজিদের সামনে এসে পৌঁছালে মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রে থাকা আট যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমই