মানিকগঞ্জে 'সদর উদ্দিন ডিগ্রি কলেজের' সামনে বৃহস্পতিবার দুপুরে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু আসিফ হোসেন (৮) উপজেলার রাধাকান্তপুর গ্রামের আজাহার আলীর ছেলে।

এলাকাবাসী জানান, মায়ের সঙ্গে আসিফ কলেজের পাশে নানাবাড়ি যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় আরিচাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

শিবালয় থানার অফিসার ইন চার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

কেএইচ