রাজধানীর কামরাঙ্গীরচরে বাচ্চু মিয়া (৫৫) নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বাচ্চুর বাড়ি মানিকগঞ্জের সদর থানার মৃত ইয়ার মোহাম্মদের ছেলে।
তার ছেলে শাকিল জানান, বাসার সামনে হৈ চৈ শুনে বেরিয়ে দেখতে পান শরীরের বিভিন্ন জায়গায় কোপের আঘাত নিয়ে বাসার সামনে পড়ে আছে তার বাবা।
এ সময় এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাকিল আরও জানান, তারা কামরাঙ্গীচর মাদ্রাসা রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার বাবা লালবাগ কেল্লার মোড়ে কবিরাজি ওষুধ বিক্রি করেন।
রাতে বাসায় ফেরার পথে ঠিক বাসার সামনেই পেছন থেকে একজন দৌড়ে এসে কুপিয়ে পালিয়ে যায় বলে জানায় শাকিলের বাবার সঙ্গে থাকা কর্মচারী।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, বাচ্চু মিয়াকে কে বা কারা এবং কেন খুন করেছে তার পরিবার এখনো তা জানাতে পারেনি। মরদেহ মর্গে রাখা হয়েছে।
এমবি





