মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দীন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন দু’জন ম্যাজিস্ট্রেট।

কারা সূত্রে জানাগেছে, ম্যাজিস্ট্রেটরা আসামীদের সঙ্গে কথা বলে জানবেন যে তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করবেন কিনা। ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের সব প্রস্তুতি শেষের পথে। এর মধ্যেই কারাগারের ভেতরে ম্যাজিস্ট্রেটের প্রবেশ সেটিকে আরও একধাপ এগিয়ে গেল।

এআই