রাজধানীর শাহবাগে সাবেক রূপসী বাংলা হোটেলের সংস্কার কাজের সময় ভবনের সিঁড়ি ধসে আলতাফ হোসেন নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ শ্রমিক।
মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- জাকিরুল, হজরত, শাফি, মজনু, ফজলু, রিপন, কবির, শাহিনুর, মুক্তার, আলম।
আহতরা জানান, রাতে কাজ করার সময় হঠাৎ সিঁড়ি ধসে পড়ে। এর নিচে চাপা পড়ে তারা। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফ মারা যান।
ঢামেক হাসপাতালেরর ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এমএম/এমএ





