ঢাকার ধামরাই উপজেলার বাস্তা নয়ারচর এলাকার একটি ডোবা থেকে এক লেবু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির নাম আবু বকর (৪২)।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আবু বকর একই এলাকার কফিল উদ্দিন ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বেশ কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আবু বকর। বাড়ির লোকজন রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে সকালে বাড়ির পাশের একটি ডোবায় ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ধামরাই থানার অফিসার ইন চার্জ (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





