কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি মোক্তার হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে নাফ নদীর নাইট্যংপাড়ার মোহনায় গোসল করতে নেমে ভেসে যায় তারা। পরে বেলা ১১টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এরা হল, টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া গ্রামের জাকের হোসেনের ছেলে সাদ্দাস হোসেন (৭) ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শফিউল আলম (৮)।
ওসি মোক্তার বলেন, মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে ওই এলাকার তিন শিশু নদীতে গোসল করতে নেমে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বেলা ১১টার দিকে বাকি দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ