সফররত বিট্রিশ আর্ন্তজাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী এলান ডানকান বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন অস্বাভাবিক, তবে বৈধ।
বুধবার বিকালে বিট্রিশ হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডানকান বলেন, বাংলাদেশের দশম সংসদ নির্বাচনে বড় একটি রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় এটি অস্বাভাবিকভাবে বৈধ।
তিনি আরও বলেন, প্রতি ৫ বছর পর নির্বাচন কেন্দ্রীক যে সহিংসতা ও অস্থিরতা একেবারেই গ্রহণযোগ্য নয়। এখান থেকে বেরিয়ে আসতে সকল দলকে এক সঙ্গে বসে করণীয় নির্ধারণ করার আহবান জানান বিট্রিশ প্রতিমন্ত্রী ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বাংলাদেশের অতিথি। তাই কোন ফর্মুলা বাতলে দেওয়া আমার কাজ নয়। তবে বৃটেন কোনভাবেই সহিংসতাকে সমর্থন করে না।
গার্মেন্ট খাতের জন্য ৩টি প্রকল্পে সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। এসময় তার সঙ্গে বিট্রিশ হাই কমিশনার রবাট গিবসন উপস্থিত ছিলেন।
সফরকালে ডানকান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সাক্ষাত করেন।
ডানকান তিনদিনের সফরে গত সোমবার বাংলাদেশে এসেছেন।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
৫ জানুয়ারির নির্বাচন অস্বাভাবিক হলেও বৈধ
সফররত বিট্রিশ আর্ন্তজাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী এলান ডানকান বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন অস্বাভাবিক, তবে বৈধ। বুধবার বিকালে বিট্রিশ হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডানকান বলেন, বাংলাদেশের দশম সংসদ নির্বাচনে বড় একটি রাজনৈতিক দল





