রাজধানীর ওয়ারী এলাকায় চার বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার। গত ২৭ আগস্ট দিনের কোন এক সময় এ ঘটনা ঘটেছে মর্মে দাবি করেছেন ওই শিশুটির মা আকলিমা বেগম।
শনিবার সন্ধ্যার দিকে ওই শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পরীক্ষার জন্য ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালে সাংবাদিকদের আকলিমা জানান, গত ২৭ আগস্ট সকালে মেয়েকে বাসায় রেখে বিভিন্ন বাসাবাড়িতে কাজে যান।
সন্ধ্যার দিকে বাসায় ফিরে মেয়েকে গোসল করাতে নিয়ে যান। এ সময় শরীরে রক্ত দেথে জিজ্ঞাসা করলে পাশের বাসার এক দারোয়ানকে দেখিয়ে সব খুলে বলে ওই শিশুটি।
এরপর আশপাশের লোকদের জানালে ২৮ আগস্ট পর্যন্ত মীমাংসার চেষ্টা চালানো হয়।
কিন্তু ২৯ আগস্ট দুপুর পর্যন্ত এর কোনো সুরাহা না হওয়ায় মামলা করতে যায় ওয়ারী থানায়। পুলিশ অভিযোগ গ্রহণ করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায়।
এ প্রসঙ্গে ওয়ারী থানার এস আই হাসান আলী জানান, শিশু ধর্ষণের অভিযোগ পেয়ে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এমকে





