রাজধানীর হাজারীবাগে আবিদ হোসেন রূপক (২৩) নামে এক ব্যবসায়ীর ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গতকাল (৬ নভেম্বর) বুধবার রাতে হাজারীবাগের গজমহল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রূপকের বড় ভাই মুন্না জানান, পরিবারের সঙ্গে হাজারীবাগ গজমহল এলাকায় থাকতেন রূপক। রাতে ছোট ভাই মাশফিকে সঙ্গে নিয়ে রূপক ওষুধ কিনতে যান। এসময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি হাজারীবাগ থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
এমবি





