নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত শিশুটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিত শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। ধর্ষক মোশারফ হোসেন ওরফে ফারুক(১৮)কে আটক করেছে চর জব্বার থানা পুলিশ। সে পূর্ব চরবাটা পূর্ব চর মজিদ আদর্শ গ্রামের ইসমাইল হোসেন কালামের ছেলে।
ধর্ষিতার বাবা বেলাল উদ্দিন জানান, তার মেয়ে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে সদাই কিনতে পাশের দোকানে যাচ্ছিলো, এ সময় একই গ্রামের বখাটে মোশারফ হোসেন ফারুক ফুসলিয়ে তাকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে অসুস্থ্য ও রক্তাক্ত অবস্থায় সে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে এবং স্বজনদের জানায়।
শিশুটির বাবা বেলাল হোসেন সকালে তাকে নিয়ে থানায় গেলে পুলিশ ওই শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারজানা অমি জানান, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
চর জব্বার থানা ওসি নিজাম উদ্দিন জানান, ধর্ষককে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
সোহেল/জারিফ





