নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নুনেরটেক এলাকায় সোনারারগাঁ থানা পুলিশের আয়োজিত মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা ও তার সহধর্মনী ডালিয়া লিয়াকত।
অনুষ্ঠানে এমপি খোকা বলেন , অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি সব সময় কাজ করে যাব। আমি সংসদ সদস্য হয়েছি অবহেলিত জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি, সেখানে কাজ করাই হচ্ছে আমার প্রধান কাজ। আমরা জানি সোনারগাঁওয়ের অবহেলিত জনপদ অনেক স্থানে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, রাস্তাঘাট নেই, হাট-বাজার নেই, বিশুদ্ধ পানি নেই, নেই কোন নদী ভাঙন রোধের ব্যবস্থা।
অবহেলিত এ জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসব অসম্পূর্ণ কাজ গুলো এখন সম্পূর্ণ করতে হবে।এখন সোনারগাঁ নুনেরটেক গ্রামটি উন্নয়ন করার জন্য আমি কাজ করে যাব এখন এটা আমার গ্রাম মনে করি, তাই এ গ্রামের উন্নয়ন করাই আমার প্রধান কাজ।
ওএফ





