বনানীর ১১ নং রোডে শুরু হল বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড মন্টে কার্লো’র উইন্টার কার্নিভ্যাল। গত ১৫ ডিসেম্বর দুই মাসব্যাপী এ উইন্টার কার্নিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রামাকান্ত গুপ্তা। এ সময় উপস্থিত ছিলেন মন্টে কার্লোর চেয়ারম্যান নুরুন্নাহার ও ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান দিপু, এবং মন্টে কার্লো মিডিয়া কো-অর্ডিনেটর আবু সাইদ।
কার্নিভ্যালের উদ্বোধনী বক্তৃতায় মন্টে কার্লোর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান দিপু বলেন, ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশে এখন চলছে শীতের মৌসুম। এই শীত থেকে রক্ষা পেতে এবং শীতকে উপভোগ্য করতেই বিশ্বখ্যাত শীতের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান 'মন্টে কার্লো'র শীতের পোশাকের বিশাল সম্ভার নিয়ে এই বিশেষ আয়োজন।
বিশ্বখ্যাত শীতের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান মন্টে কার্লোর পোশাক কিনতে যারা বিদেশে যান তাদের এবং দেশের সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখেই মন্টে কার্লোকে বাংলাদেশে আনা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে কার্নিভ্যালে মন্টে কার্লোর নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত বিশ্বখ্যাত শীতের পোশাক পরে আবহমান বাংলার শীতের নানা রূপ তুলে ধরেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা।
দুই মাসব্যাপী উইন্টার কার্নিভ্যালে ক্রেতারা পাবেন নারী-পুরুষের জ্যাকেট, কোট, কার্ডিগান, সুয়েটার, পুলওভার, এক্সক্লুসিভ শাল, ট্র্যাকশুট ছাড়াও ছোটদের সব ধরনের পোশাক।
ইমরান





