ধান ঝাড়াই করতে গিয়ে মেশিনে শাড়ি জড়িয়ে ফজিলা বেগম (৫৫) নামের এক কিষাণি মারা গেছেন।

শনিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী আজিজুল ইসলাম জানান, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শ্যালোচালিত মেশিনে ধান ঝাড়াই করছিলেন। এ সময় তার শাড়ি মেশিনের পাখায় জড়িয়ে যায়।

শাড়ি ছাড়াতে গেলে পাখায় লেগে তার বা হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শরীরের অন্যান্য স্থানেও তিনি আঘাত পান।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় ফজিলা মারা যান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ঘটনাটি শুনেছেন বলে জানান।

এআর