র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু জামাল বাহিনীর প্রধান জামাল (৩৫) নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৬টার দিকে সুন্দরবনের শরণখোলা র্যাঞ্জের কাতলার খাল এলাকায় এই ঘটনা ঘটে।
র্যাব ৮ এর উপ-অধিনায়ক আদনান কবির জানান, এসময় ঘটনাস্থল থেকেএকটি পিস্তল, চারটি কাটা রাইফেল, সাতটি দেশি-বিদেশি বন্দুক, দুটি এয়ারগান, আটটি ধারালো অস্ত্র এবং ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
এআর





