ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান মুনশির ভাতিজা আবদুর রহমান মুনশিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার পুলিশ জানায়, আবদুর রহমান হিরণ গ্রামের রিয়াজুল হকের ছেলে। তিনি মুফতি হান্নানের চাচাতো ভাইয়ের ভাতিজা।
বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, আবদুর রহমান এলাকায় নাশকতা ঘটাতে পারে—এমন আশঙ্কায় আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে কিছু জিহাদি বই ও লিফলেট পাওয়া গেছে। পরে রাতে থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন কুমার সরকার তাকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
ইআর





