কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রেলস্টেশনের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ(ওসি) বদরুল আলম তালুকদার জানান, সকালে ওই পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় জনগণ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার ধারণা, তিন/চারদিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে গেছে।

জেইউ