পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এছাড়া জেলার কাউখালীতে একটি ট্রাকের কাঁচ ভেঙে দেওয়া ও মঠবাড়িয়াতে ককটেল বিস্ফোরণ ঘটেছে তারা। এদিকে, জেলার ভান্ডারিয়ায় সন্দেহজনক ভাবে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবা গত রাতে এসব ঘটনা ঘটে।

পুরাতন বাসস্ট্যান্ডে (বরিশাল-জ-০৫০০০৮) যাত্রীশূন্য থামানো বাসে আগুন দেয় হরতাল-অবরোধ সমর্থকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কাউখালীর নতুন বাজারের কাছে বরিশালগামী একটি ট্রাকের কাঁচ ভেঙে দেয় তারা।

এছাড়া, রাত ৮টার দিকে মঠবাড়িয়ার বাসস্ট্যান্ড ও এর আশপাশে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল-অবরোধ সমর্থকরা।

এএইচ