পাট অধিদফতর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং বার্ডে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে নতুন চেয়ারম্যানসহ ৮জন অতিরিক্ত সচিবের দফতর বদল করে বুধবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নানকে পাট অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

বগুড়ার আরডিএ’র মহাপরিচালক হিসাবে বদলির আদেশাধীন সালাহউদ্দিন মাহমুদের ওই আদেশ বাতিল করে তাকে কুমিল্লা বার্ড’র মহাপরিচালক করা হয়েছে।

বার্ডের মহাপরিচালক মো. মশিউর রহমানকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর খানকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য করে সেখানে ওএসডি অতিরিক্ত সচিব স্বপন কুমার রায়কে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ওএসডি অতিরিক্ত সচিব মাহমুদা মিন আরাকে বঙ্গবন্ধু ফেলোশিপ অন এসআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক ও ওএসডি অতিরিক্ত সচিব মিয়া আব্দুল্লাহ মামুনকে শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এমকে