চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার পৃথক স্থান থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় সুবর্ণা খাতুন নামের এক নারীসহ ও দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশীদুল হাসানের নির্দেশে একদল পুলিশ জেলার দু’উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী সুবর্ণা খাতুনকে (২৫) ৪০ বোতল ফেনসিডিলসহ এবং আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে হায়াত আলী (৪৭) ও তার ভাই নওশার আলীকে (৪৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।

কেএইচ